1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

বাঘাইছড়িতে পানি বন্দি ৩ শতাধিক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

  • সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি  ও ৩৪ নং রুপকারী ইউনিয়নে ৩ শতাধিক পানি বন্দি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদে ২ শতাধিক ও দুপুর ২ ঘটিকায় ৩৪ নং রুপকারী ইউনিয়ন পরিষদের ১ শতাধিক পানি বন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

‎এসময় উপস্থিত ছিলেন ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বাবু কংকন চাকমা ,৩৪নং রুপকারী ইউনিয়নের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা (ধনেশ্বর) সহ দুই ইউনিয়নের সদস্যবৃন্দ।

‎ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন—
‎“আমি আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো। এই সামান্য ত্রাণ সামগ্রী আপনাদের হাতে তুলে দিলাম।সরকারি বরাদ্দ পাওয়া মাত্রই আবারও আপনাদের পাশে আসবো।” তিনি আরও জানান, আগামী ১২ অক্টোবর সরকারি উদ্যোগে টাইফয়েড টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তাই তিনি অভিভাবকদের অনুরোধ করেন, যেন সবাই তাদের সন্তানদের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “বন্যার পানি সরে গেলে আপনারা অবশ্যই সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। আর কোনো অবস্থাতেই আপনার মেয়েদের বাল্যবিবাহ দেবেন না।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট