1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা

বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

  • সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৮ পঠিত

 

‎আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বিসমিল্লাহ বাবুর্চি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) মুসলিম ব্লক নবাব পাড়া পাঞ্জেগানায় এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ এবং সমিতির অন্যান্য সদস্য বৃন্দ ও এলাকার অর্ধশতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।

‎ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য, সমাজে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
‎ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি সোলাইমান খাঁন ও বায়তুল শরফ মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাইফুল ইসলাম।

‎সমিতির নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজান মাসে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
‎অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট