
বাঘাইছড়ি প্রতিনিধি-
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাও তাদের দায়িত্বের অংশ। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, ছোলা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবির কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply