1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মেলার আমেজে নব সাজ মিয়ার হাট

বান্দরবানে অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব।

  • সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯১ পঠিত

মানবতার অনন্য নিদর্শন।
বান্দরবানে অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব।

(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব বান্দরবান, সাংগু,নীলাচল, গ্রীন সিটির যৌথ আয়োজনে এপে. বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে.মো: নুরুল আমিন চৌধুরী আরমান এর অর্থায়নে বান্দরবান সদরে এক অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
গত ৩০ আগষ্ট শনিবার সকালে বান্দরবানে কমভাগ্যবান এক নারীকে এ সেলাই মেশিন তুলে দেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী, এপেক্সিয়ান এডভোকেট মনিরুল ইসলাম পান্না।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. নাসিম আহমেদ,ন্যাশনাল এনএডি এপে. আদনান হেসেন অনি, জাতীয় অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি ৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাংগুর সভাপতি এপে. বীরলাল তং,সিনিয়র সহ সভাপতি এপে. পাপন বড়ুয়া, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, এপেক্স ক্লাব অব খুলনা সিটির সভাপতি এপে. মোরশেদ আলম, এপেক্স ক্লাব অব বান্দরবানের সেক্রেটারি এন্ড ডিএন এপে. নিউ উইন, এপে. ডাক্তার বামং প্রমুখ।
এতে এডভোকেট মনিরুল ইসলাম পান্না বলেন নারীদের স্বাবলম্বী করতে সকলকে এগিয়ে আসতে হবে।
এপেক্স বাংলাদেশ সারাদেশে অসহায় নারীদের নানানভাবে সেবা দেওয়ার কাজ অব্যাহত রেখেছেন মানুষের জন্য এপেক্স বাংলাদেশ নানা প্রকল্পের মাধ্যমে দেশব্যাপি কাজ করে চলেছেন বান্দরবানে ব্যাক্তিগত অর্থায়নে এপে.মো: নুরুল আমিন চৌধুরী আরমান যে উদ্যোগ গ্রহণ করে নিয়মিত মানুষের সেবা দিতে এগিয়ে এসেছেন তা সত্যি প্রশংসনীয়।
এ ধরনের মহতী কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তা হলেই দেশ আরও সফলতা অর্জন করবে।
পরে অসহায় নারীকে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট