1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাল্যবিবাহ যৌতুক ও মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে – মেয়র শাহাদাত

  • সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮০০ পঠিত

 

মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন এর সমাপনী অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২রা জুন সোমবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথি , চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি প্রধান আলোচক এবং মাদার তেরেসা ফাউন্ডেশন এর প্রধান পরিচালক মতিউর রহমান সৌরভ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ আলমগীর, অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদীন, বাংলাদেশ পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক লায়ন শামসুজ্জামান সুমন, মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার পুষ্প, অতিথি লিমিটেডের ক্রিয়েটিভ উদ্যোক্তা গীতিকার নূর নবী রাজু, সমাজসেবক লায়ন হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জানে আলম রনি, কাটাখালি কদমতলী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ নুরুল কবীর, মানবিক সংগঠক জাকির হোসেন টিটু। আরো বক্তব্য রাখেন ডাঃ মীর হোসেন মাসুম, মোঃ নুরজামাল চৌধুরী, মোঃ আব্দুর রউফ, সাংবাদিক রোজি চৌধুরী, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাধীন বর্মন,মোস্তফা কামাল, নুরুল হক চৌধুরী,জসীমউদ্দীন কোম্পানি, এরফান আলী, আফসার খসরু, নাসিমা আক্তার, শারমিন সরকার, তানহা ইসলাম,জামিলা খানম তানিয়া প্রমূখ।

চসিক মেয়র বলেন, যৌতুক এক ধরনের সামাজিক ব্যাধী আর বাল্যবিবাহ হচ্ছে সামাজিক অভিশাপ এবং নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণে হচ্ছে মাদকের বিস্তার। এসব কিছু থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা মানবিকতা ও দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন করতে হবে। মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশন এর এই বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে চসিক মেয়র আরো বলেন, সরকারি বেসরকারি পদক্ষেপের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মানবিক সংগঠনকে এভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের সম্মাননা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ডাঃ শাহাদাত হোসেন।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট