1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিটিভি চট্টগ্রামের জন্য নির্মিত হল নাটক ‘স্বপ্ন ভাল্লুক’

  • সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৮৯৪ পঠিত

আমাদের সমাজ ব্যবস্থায় কিছু শিশু বেড়ে ওঠে সুবিধা বঞ্চিত হয়ে। আর কিছু শিশু বেড়ে ওঠে সব সুযোগ-সুবিধা পেয়ে। কিছু শিশু বেড়ে ওঠে পথে-ঘাটে, তথা টোকাই। আর কিছু শিশু বেড়ে ওঠে মা-বাবার সাথে সুন্দর আবাসন ব্যবস্থায়। সুদীর্ঘ কাল ধরে এমন ব্যবস্থা চলে আসছে। কেউ না খেয়ে ঘুমায়, আর কেউ না চাইতে পেয়ে যায় অনেক কিছু। কিন্তু এমন কেন? সমাজ ব্যবস্থায় এ পার্থক্য কেন? এমন কাহিনী নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত হয়েছে এক পর্বের নাটক ‘স্বপ্ন ভাল্লুক’।

আল মনসুরের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। সম্প্রতি চট্টগ্রাম সিটির রোজভ্যালী আবাসিক এলাকা, ওয়ারলেস বিহারী কলোনী, জাকির হোসেন রোড ও কেন্দ্রের নিজস্ব শুটিং সেটে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, মামুন নাজিম,আবদুল মান্নান, নাহিদ নেওয়াজ, অগ্মিপ্রভা বৈদ্য, সাওলওনি, অপরাজিতা প্রমুখ।

নাটকটির সার্বিক তত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তার। শিগগির নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় প্রচারিত হবে বলে জানিয়েছেন অরিন্দম মুখার্জি বিংকু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট