1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)‘র শ্রদ্ধা

বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৩ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটে মতবিনিময় সভা আজ ২৫ নভেম্বর,২৪ চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১ ক্লাবে চট্টবাণী সম্পাদক নুরুল কবির’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা পরিচালনা করেন ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের বাংলা বিশেষ প্রতিনিধি মুনীর চৌধুরী’।
সভায় প্রধান অতিথি ছিলেন
বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল’র সাবেক সদস্য, চট্টগ্রামের সাংবাদিক সমাজের অভিভাবক সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব প্রবীণ সাংবাদিক নেতা মঈনুদ্দিন কাদেরী শওকত।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরাম এর কেন্দ্রীয় পরিষদ এর সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম’এর সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব এর সদস্য মিজানুর রহমান চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, নিউজ গার্ডেন এর বার্তা সম্পাদক সাইফুর রহমান সাইফু, জাতীয় রির্পোটাস ক্লাবের চট্টগ্রামের সভাপতি মোঃ আজম খাঁন, দৈনিক একুশে বাণী চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি মোঃ হাসানুল আলম, কর্ণফুলি সংবাদ সম্পাদক এম আর তাওহীদ, মোঃ নজির উদ্দিন চৌধূরী, মোঃ দিদারুল বেলাল, ওসমান জাহাঙ্গীর, শহিদুল ইসলাম দুলদুল, ইফতেখার হোসেন, আ.ন.ম. তাজওয়ার আলম, মোঃ সাকিব, সাজ্জাদ উদ্দিন, মোহাম্মদ মাসুম, মোঃ সাকিব, মোঃ তৈয়ব চৌধুরী লিটন , দৈ‌নিক আমার প্রা‌ণের বাংলা‌দেশ এর সি‌নিয়ার রি‌পোটার ও আন্তর্জা‌তিক মানবা‌ধিকার কর্মী আমিনুল হক রিপন, ফজলুল হক মাসুদ, কাউছার সোহেল, মোঃ ওসমান গণি, ঝুমা আকতার, শামসুল ইসলাম রানা, অরুন নাথ, মোঃ রাশেদুল আজিজ, এম ডি এইচ রাজু, জহিরুল ইসলাম বাবর, মোঃ মাসুদ, সৈয়দ আবদুল্লা মজুমদার, মোঃ রাকিব, তৌফিক আলম জোহাদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যে সকল তথাকথিত সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম বিক্রি করে চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে টাকার পাহাড় গড়ে তুলেছেন তাদেরকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের কালোবাজারীরা সংবাদপত্রে বিনিয়োগ করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে, পেশার স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট