1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত চকরিয়া সমিতির ইফতার মাহফিলে আবু সুফিয়ান এমপি চকরিয়াবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পটিয়া কবে হবে জেলা? দীর্ঘদিনের দাবিতে অপেক্ষার প্রহর -আলমগীর আলম এপেক্স ক্লাব অব চিটাগং এর ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। স্বাধীনতার ৫৫ বছরে: মুক্তির আলো থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া শাহ্ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

বোয়ালখালীতে বর্ষণ উপেক্ষা করে জশনে জুলুসের শোভাযাত্রা

  • সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫২৮ পঠিত

 

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালীতে বৈরি আবহাওয়া ও প্রবল বর্ষণ উপেক্ষা করে নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনকে কেন্দ্র করে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজ শেষে জলিল ভান্ডার দরবার শরীফ থেকে একটি মোটর শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনজুমানে আশেকানে গায়েবী ধন মাইজভান্ডারি যুব পরিষদ, জলিল ভান্ডার গাউছিয়া কমিটি ও শাহ জলিল যুব একতা সংঘের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ জশনে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল (দঃ) ও আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী, পীরে তরীকত আলহাজ্ব শাহসূফী সৈয়দ ইরফানুর রহমান মিজান আল হাসানী, ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফু, মো. আকবর, মো. সাগর, মো. ইমন, মো. পেয়ারু, আজম, আব্বাস, রানা ও বাপ্পী।

এসময় আলহাজ্ব শাহসূফী সৈয়দ ইরফানুর রহমান মিজান মাইজভান্ডারি বলেন, নবী করিম (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তাঁর শিক্ষাকে লালন করে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতা প্রতিষ্ঠা করতে হবে। বৈরি আবহাওয়া সত্ত্বেও আশেকানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তাঁরা নবীজীর প্রতি ভালোবাসায় অনুপ্রাণিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট