1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে।

  • সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ পঠিত

 

বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র ,পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কালাম আবুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

হাজী আবুল কালাম আবু আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকতে পারবেনা।
মানুষ মরণশীল। কিছু মানুষ মরে ও অমর হয়ে বেঁচে থাকে মানুষের হৃদয়ের গহীনে। বোয়ালখালী উপজেলা পশ্চিম গোমদন্ডী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী কোরবান আলী সওদাগরের পুত্র হাজী আবুল কালাম আবু। তিনি একাধারে ব্যবসায়ী,জনপ্রিয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ ছিলেন।
একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় ,বেঁচে থাকতে আর মৃত্যুর পরও যখন সবাই তাঁকে ভালো মানুষ বলে উপাধি দেন তখন তাঁর জীবনের সার্থকতা।জীবনের শুরুতে
হাজী আবুল কালাম আবু আছাদগন্জ বাবার শুটকির ব্যবসায় মনোযোগ দেয় সফলভাবে ব্যবসায় প্রতিষ্ঠিত হয়।
ভগ্নিপতি রফিক আহমদ চেয়ারম্যানের নির্বাচন জড়িয়ে যাওয়ার পর থেকে থাকে মানুষের জন্য কাজ করার আগ্রহী হয়ে পড়ে। এরপর থেকে থেমে নেই মানুষের পাশে বিপদে আপদে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে যায়। পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে চেয়ারম্যান হওয়ার পর থেকে তাঁকে পুরোদমে জনগনের সেবায় মনোযোগ দেন। বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচনে জয় লাভ করে পুরো বোয়ালখালীবাসীর হৃদয়ে জায়গায় করে নেন আবুল কালাম আবু।
বাংলাদেশের রাজনীতিতে সহজ সরল হলে রাজনীতিতে মানুষ সফল হয় না ভালো মানুষদের রাজনীতিতে কোণঠাসা করে রাখে আবুল কালাম আবু তাঁর প্রমাণ।
এক সময় রাজনীতি ,সামাজিক সবদিকে যখন দুই হাতে টাকা খরচ করেছে তখন তাঁর ভালোবাসার মানুষের অভাব ছিলো না। যখন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে বেকায়দায় পড়েছে তখন ধীরে ধীরে তাঁর পাশ থেকে অনেকেই চলে গেছে।
একজন পরিচ্ছন্ন মানুষ নির্লোভ মানুষটি শুধু চেয়ে চেয়ে দেখেছে পরিচিত মুখগুলো কিভাবেই নিমেষে অপরিচিত হয়ে যায়। আমার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলে ও আন্তরিকতার কোন অভাব দেখিনি। মাঝে মাঝে দেখা হলে কিছু কথা হতো তাঁর কথা বুঝতে পেরেছি সুসময়ে যেমন মানুষের অভাব থাকেনা মেলা জমানোর ,দুঃসময়ে হাত ধরার মানুষ ও পাশে থাকে না।

আল্লাহ একজন ভালো মানুষ হাজী আবুল কালাম আবুকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তাঁর শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

 

আতিক রহমান

লেখক ও সমাজকর্মী

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট