1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’  পবিত্র লাইলাতুল কদরের রাত: ক্ষমা ও রহমতের আশায় ইবাদতে মুমিনরা -মুহাম্মদ আকতার উদ্দিন সাংবাদিক সমাজের জটিলতা নিরসনে সংলাপের আশ্বাস এমপি আবু সুফিয়ানের

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে মেয়র ডা. শাহাদাত হোসেন

  • সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে,এবং আসা উচিৎ। চট্টগ্রামে আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

(১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর শুলকবহর ওয়ার্ডস্থ ভরা পুকুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি ক্যাম্প পরিদর্শন করে নিজ হাতে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মানবসেবা সর্বোচ্চ ইবাদত ও মানবিক দায়িত্ব। সমাজে এখনও বহু মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত। তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্র, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে ভর্তুকিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। নগরীর মেমন মাতৃসদন হাসপাতালে শিশুদের জন্য আধুনিক এনআইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চালু হলে নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. আব্বাস উদ্দীন। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট