1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে বোয়ালখালীতে টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চলবে—জেলা প্রশাসক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মদনহাট আদর্শ যুব সংঘের বার্ষিক ঈদ পুর্নমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৯৫০ পঠিত

 

মো: শহীদুল্লাহ সজীব, হাটহাজারী:
মদনহাট আদর্শ যুব সংঘের বার্ষিক ঈদ পুর্নমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সহ-সম্পাদক মো: জমির উদ্দিন সংযুক্ত আরব আমিরাতস্থ হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটি নির্বাচন ২০২৫ এ সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করেন সংগঠনের বর্তমান সভাপতি জয়নাল আবেদীন মানিক। সাধারণ সম্পাদক বাবু সুভাষ বড়ুয়া, নুরুল আবছার তারেক ও আবু মোহাম্মদ নোমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সংযুক্ত আরব আমিরাতে হাটহাজারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন। সাবেক বয়োজ্যেষ্ঠ সদস্যদের অতিথির আসনে বসিয়ে পুস্পমাল্য দিয়ে সন্মানিত করা হয়। এরপর একে একে প্রতিষ্ঠাতা বয়োজ্যেষ্ঠ সদস্যগণ ক্লাব নিয়ে তাদের স্মৃতিচারণ করেন।তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে প্রফেসর শামীম জাহাঙ্গীর, হাসান পারভেজ, স্বপন কুমার বড়ুয়া, আনোয়ার আজম, সনজিৎ দে সহ আরো অনেকে বক্তব্য রাখেন। রাত ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়। সর্বশেষ সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন মানিক সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট