1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মানবতার কাজে এগিয়ে এপেক্স বাংলাদেশ:সাচিং প্রু জেরী এমপি।

  • সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২০৮ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের ‘মিট দ্য প্রেসিডেন্ট, সেক্রেটারি অ্যান্ড ন্যাশনাল অফিসিয়াল কনফারেন্স–২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলার অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান নাসিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান, এনআইআরডি এপে. মোহাম্মদ কামাল পাশা, এনওআইসিডি এপে. নুরুল মতিন সৈকত, জাতীয় সেবা পরিচালক এপে. মো. লিয়াকত আলী, ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর নাজনীন আক্তার, জেলা–৩ গভর্নর ইঞ্জিনিয়ার মো. মহসিন, জেলা–৬ গভর্নর মো. আলমগীর হোসেন, জেলা–৩-এর সদ্য অতীত গভর্নর সৈয়দ মিয়া হাসান, অতীত গভর্নর ডা. কামরুল ইসলাম, ন্যাশনাল সেক্রেটারি মিথুন কার্ণায়েন এবং ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. আলমগীর আলমসহ ন্যাশনাল অফিসিয়াল ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ন্যাশনাল অফিসিয়াল ও ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সকালে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর ‘মিট দ্য প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ন্যাশনাল অফিশিয়াল-২০২৬’ অনুষ্ঠিত হয়। বিকেলে মেম্বারশিপ ড্রাইভিং মান্হ উদ্বোধন করা হয়। পরে বর্ষবরণ উৎসব-১৪৩৩, সাংস্কৃতিক পরিবেশনা এবং ফানুস উড়ানোর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, মানুষের সেবা করা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কাজ। এর জন্য প্রয়োজন আন্তরিকতা, ত্যাগ ও দায়বদ্ধতা। এপেক্স বাংলাদেশ তাদের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে সমাজে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। তিনি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এপেক্স বাংলাদেশ মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। সংগঠনটির পাঁচ হাজারেরও বেশি সদস্য নিঃস্বার্থ সেবার মানসিকতা নিয়ে একটি উন্নত, মানবিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট