1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাউজানে শ্রী শ্রী জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৪ তম বার্ষিকী মহোৎসব উদযাপন

  • সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৮৯ পঠিত

মোঃ কায়সার (চট্টগ্রাম):

রাউজান উপজেলার নোয়াপাড়া উভলং গ্রামে অবস্থিত মঁহেন্দ্র স্মৃতি নিকেতনের উদ্যোগে শ্রী শ্রী জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী মহোৎসব আয়োজন করা হয়।

১, ২ ও ৩ মে অনুষ্ঠিত এ মহতী আয়োজনে ছিল পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভ অধিবাস, অন্নপ্রসাদ বিতরণ ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কান্তি দাশ এবং সঞ্চালনায় ছিলেন কিরণ দাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম, ডাঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রানা, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ আবছার ও মোহাম্মদ হাজী আব্দুর রব্বানসহ যুবদলের নেতৃবৃন্দ।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রানা দাশ ও সাধারণ সম্পাদক রূপক দাশ।
মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি অন্তর দাশ, সহ-সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক শিক্ষক অরুণ দাশ, অর্থ সম্পাদক চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পিন্টু দাশ, সহ-অর্থ সম্পাদক দিলীপ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিত দাশ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার রূপক দাশসহ অন্যান্য সদস্যবৃন্দ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই মহোৎসব উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক পূর্ণাত্মা মিলনমেলায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট