1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

রাউজানে শ্রী শ্রী জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৪ তম বার্ষিকী মহোৎসব উদযাপন

  • সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৯৫ পঠিত

মোঃ কায়সার (চট্টগ্রাম):

রাউজান উপজেলার নোয়াপাড়া উভলং গ্রামে অবস্থিত মঁহেন্দ্র স্মৃতি নিকেতনের উদ্যোগে শ্রী শ্রী জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী মহোৎসব আয়োজন করা হয়।

১, ২ ও ৩ মে অনুষ্ঠিত এ মহতী আয়োজনে ছিল পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভ অধিবাস, অন্নপ্রসাদ বিতরণ ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কান্তি দাশ এবং সঞ্চালনায় ছিলেন কিরণ দাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম, ডাঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রানা, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ আবছার ও মোহাম্মদ হাজী আব্দুর রব্বানসহ যুবদলের নেতৃবৃন্দ।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রানা দাশ ও সাধারণ সম্পাদক রূপক দাশ।
মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি অন্তর দাশ, সহ-সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক শিক্ষক অরুণ দাশ, অর্থ সম্পাদক চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পিন্টু দাশ, সহ-অর্থ সম্পাদক দিলীপ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিত দাশ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার রূপক দাশসহ অন্যান্য সদস্যবৃন্দ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই মহোৎসব উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক পূর্ণাত্মা মিলনমেলায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট