1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার ফটিকছড়িতে চা বাগানে টিলা কেটে মাটি ভরাটের অভিযোগ বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার ৯১৫০ পিস পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার ৩ সরাইপাড়া দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ফটিকছড়িতে চা বাগানে টিলা কেটে মাটি ভরাটের অভিযোগ

  • সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা ভ্যালি চা বাগানে অবৈধভাবে টিলা কেটে মাটি ভরাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদুলপুর এলাকায় চা বাগানের ফ্যাক্টরির পাশে স্ক্যাভেটর দিয়ে টিলা কাটার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে বাগানের ফ্যাক্টরির পাশের একটি টিলা থেকে স্ক্যাভেটর দিয়ে লাল মাটি কেটে নেওয়া হয়। পরে বাগান ম্যানেজারের বাংলোর কয়েকশ ফুট পেছনে একটি ফসলি জমি ভরাটে ওই মাটি ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। টিলার কাটা অংশ ছাই দিয়ে এবং ভরাট করা মাটি বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও দাবি স্থানীয়দের।

 

নাম প্রকাশ না করার শর্তে চা বাগানসংলগ্ন এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, বাগান কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে এ কাজ করেছে। এর আগেও বাগানের বিভিন্ন স্থানে এ ধরনের কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হালদা ভ্যালি চা বাগানের ম্যানেজার এম এ কাশেমকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, “বিষয়টি যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট