1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

রোটারি ক্লাব গ্রেটার চিটাগাংয়ের সভায় প্রফেসর ডাঃ আকবর হোসেন ভূঁইয়া আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত

  • সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০৪ পঠিত

 

১৯শে জুলাই, ২৫ ইং তারিখে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভা ক্লাব সভাপতি সৈয়দা কামরুন নাহার সুমির সভাপতিত্বে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন বিশিষ্ট চিকিৎক প্রফেসর ডাঃ আকবর হোসেন ভূঁইয়া। বক্তব্য রাখেন রিপসা টিমের স্পেশাল এইড পিপি এমদাদুল আজিজ চৌধুরী, কো-অর্ডিনেটর পিপি মোঃ মনিরুজ্জামান, ডেপুটি কো-অডিনেটর পিপি আজিজুল গনি চৌধুরী, পিপি ইব্রাহিম হাসান, পিপি মিনহাজ এ নাহিয়ান, রোটারি ক্লাব সাগরিকার সভাপতি রোকসানা আকতার, রোটারি ক্লাব ওয়াটারফলের সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক নাসিরুল হক, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ সালাহ উদ্দিন, সহ-সভাপতি মোঃ বেলাল, জয়েন্ট সেক্রেটারী মনছুর মিয়া, ট্রেজারার ইকরাম পাশা, সদস্য মোঃ হান্নান, তাবাচ্ছুম ফারিয়া, সাজ্জাদ হোসেন ও আহমেদ ইসমাইল প্রমুখ। অতিথি বক্তা প্রফেসর ডাঃ আকবর হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন রোটারি একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন, জুলাই মাসকে ম্যাটারনেল চাইল্ড হেলথ মাস হিসাবে রোটারি ক্লাব গ্রেটার চিটাগাং এ দিবসটি পালনের জন্য অতিথি বক্তা হিসাবে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যত। তাই শিশুদের স্বাস্থ্য সেবায় যথোপযুক্ত মনোনিবেশ করে সঠিক চিকিৎসার মাধ্যমে গড়ে তোলার কোন বিকল্প নেই। এ ব্যাপারে সকল অভিভাবকদের সচেতন থাকার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। ক্লাব প্রেসিডেন্ট সভায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট