1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি’র ২০২১-২০২২ইং সেবাবর্ষের কমিটি গঠন

  • সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৮৭৯ পঠিত

মো: শহীদুল্লাহ্ সজীব, চট্টগ্রাম:

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি-৪ এর সুনামধন্য ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি’র ২০২১-২০২২ইং সেবাবর্ষের কমিটি গঠন করা হয়েছে। ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক মুন্না’র সভাপতিত্বে বোর্ড সভায় ২০২১-২২ইং সেবাবর্ষের কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত কমিটিতে লায়ন মনজুরুল আলম মনজু প্রেসিডেন্ট, লায়ন এডভোকেট মো: নুরুদ্দিন আরিফ চৌধুরী সেক্রেটারি এবং লায়ন বিপুল কুমার বল’কে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ডিষ্ট্রিক জি.এস.টি কো-অর্ডিনেটর লায়ন শওকত আলম চৌধুরী জেলা গভর্ণরের পক্ষ থেকে নতুন সদস্যদের সনদপত্র প্রদান করেন।

লায়ন্স সেবাবর্ষ ২০২১-২২ইং এ কার্যকরী কমিটির বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্ত সকল সম্মানিত সদস্য বৃন্দদেরকে নিয়ে উক্ত সেবাবর্ষ পরিচালিত হবে। এসময় নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ক্লাব উপদেষ্টা ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, লায়ন কবিরুল ইসলাম, জোন চেয়ারপারসন লায়ন আব্দুল মান্নান ভূইয়া, ক্লাব সেক্রেটারি লায়ন জাহাংগীর আলম, সিনিয়র মেম্বার লায়ন ইয়াসমিন কবির, লায়ন এম নাজমুল ইসলাম, লায়ন মোহাম্মদ আলমগীর, লায়ন মো.শাখাওয়াত হোসাইন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট