1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

শারজাহ আল সাজ্জা বিএনপির উদ্যেগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৫ পঠিত

সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : সাজ্জা বিএনপির স্মরণ সভায়
বক্তারা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন অপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউএই শারজাহ প্রদেশের অন্যতম আল সাজ্জা ইউনিট এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্টিত হয়। ৫ই জানুয়ারি (সোমবার) স্থানীয় একটি হলে দিনব্যাপী কোরান খতম ও মিলাদ কিয়াম পরবর্তী স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন।

সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলমের পরিচালনায় এতে ইউএই বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম এনাম হোসেন প্রধান অথিতি ও শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ করিমুল হক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এতে বক্তারা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে শুধু জাতীয়তাবাদী দলের কর্মীরা নয়, গোটা দেশের মানুষই স্তব্ধ ও বাকরুদ্ধ। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই তাঁর সাহসী সংগ্রাম এবং দৃঢ়চেতা মনোভাব সমগ্র জাতি দেখেছে। চব্বিশ–পরবর্তী নতুন বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসার সংগ্রামে কারাগারের ভেতরে ও বাইরে থেকে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন।

বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সম্পদ। তিনি গণমানুষের নেতা, শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্বও তাঁকে চেনে এবং শ্রদ্ধা করে। জানাজায় লাখো মানুষের উপস্থিতি এবং সর্বস্তরের শোক প্রকাশ, এর মধ্য দিয়েই তাঁর প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা প্রতিফলিত হয়েছে। আমাদের উচিত তাঁর আদর্শ ধারণ করে সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়া।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন আল সাজ্জা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ নুরুল আলম, মুহাম্মদ আরিফুল হক, কামাল উদ্দিন, মুহাম্মদ এরশাদ, আবদুল খালেক ইমন, মুহাম্মদ আজম, মুহাম্মদ ফারুখ, বিএম ইউনিট বিএনপির সভাপতি আনসারুল হক, সাধারন সম্পাদক সিরাজুল মোস্তাফা সুমন, মুহাম্মদ ফারুখ, মাহফুজ আলম সহ অনেকে।

এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম। মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করার প্রার্থনা জানানো হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট