1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম

সড়কে গাড়ি থামিয়ে মসজিদের ইমামকে অপহরণ

  • সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪১৯ পঠিত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কে গাড়ি থামিয়ে মিজানুর রহমান আজিজী নামের এক যুবকে অপহরণ করেছে দুর্বুত্তরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টায় সড়কের হিমছড়ি নামক ঢালায় এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত আজিজুর রহমান ঈদগড় ইউনিয়নস্থ ৫নং ওয়ার্ড কাটাজঙ্গলের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের ইমামের দায়িত্ব রয়েছেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, ঈদগড় থেকে তিনি সিএনজি যোগে ঈদগাঁও যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় সড়কে ব্যারিকেড় দিয়ে সিএনজিতে থাকা যাত্রীদের মারধর ও লুটপাট করে মিজানকে পাহাড়ে তুলে নিয়ে যায়। এ ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। চরম নিরাপত্তার ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে বলেও জানান স্থানীয়রা। সড়কে ডাকাতি ও অপহরণ বানিজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ঈদগাও-ঈদগড় সড়কে থেমে নেই ডাকাতি ও অপহরণ বানিজ্য। দুর্ধর্ষ ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সর্বশেষ তথ্য মতে, সড়কের হিমছড়ি নামক ঢালা থেকে জাগের হোসাইন নামের এক গরু ব্যবসায়িকে অপহরণের চব্বিশ ঘন্টা পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট