1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
৮ কোটি টাকায় পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে প্রস্তুতির মহাযজ্ঞ বাঘাইছড়ির সাজেকে পুলিশ-সেনার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক, শপথ গ্রহণ অনুষ্ঠিত। মেডিটেশনের মৌলিক পদ্ধতি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন এডভোকেট বিউটি দত্ত অসুস্থ শরীর নিয়ে চট্টগ্রামে জব্বারের বলিখেলায় টানা তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা হুমনার বাঘা শরীফ বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত কলেজ এর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও শতবর্ষী বৈশাখী মেলায় খাট-পালং থেকে খেলনা—কী নেই! চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবে সদস্য মিলনমেলা ও সনদ বিতরণে নতুন উদ্যমে এগিয়ে চলার অঙ্গীকার- সৈয়দ আবু মুসা

সন্ধ্যায় নিখোঁজের পরদিন খালে মিললো কলেজছাত্রীর লাশ

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫১ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাড়ি থেকে নিখোঁজের পরের দিন বোয়ালখালীর একটি খালের পাশ থেকে ফৌজিয়া ফারিহা রাফি (২২) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা এলাকার ভান্ডালজুড়ি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাফি বোয়ালখালীর খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আনোয়ার আজিম মাস্টার বাড়ির এবিএম আনসারুল্লাহর মেয়ে। তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন কলেজ ছাত্রী রাফি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেলেও বুধবার সকালে ভান্ডালজুড়ি খালের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। তার মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে টি-শার্ট ও পায়জামা ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট