1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া কবে হবে জেলা? দীর্ঘদিনের দাবিতে অপেক্ষার প্রহর -আলমগীর আলম এপেক্স ক্লাব অব চিটাগং এর ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। স্বাধীনতার ৫৫ বছরে: মুক্তির আলো থেকে সমৃদ্ধির পথে বাংলাদেশ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া শাহ্ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন। অপরাধ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কড়া অভিযান, নজরদারিতে আকাশপথও আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা “আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল

সাংবাদিক আতিক সন্ত্রাসী হামলায় আহত

  • সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬৩৯ পঠিত

চৌধুরী মোঃ রিপন:

অনলাইন পোর্টাল জয় বাংলা টিভি24 এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক সিদ্দিক আহমদ আতিক কক্সবাজার জেলা শহরের চিহ্নিত সন্ত্রাসী দ্বারা ষড়যন্ত্রনামুলক পরিকল্পিত হামলার শিকার হয়ে গুরুতর আহত ও মারাত্মক জখম হয়েছে।

৫/৭/২০২১ সাংবাদিক ছিদ্দিক আহমদ আতিক খুরুস্কুল নিজ বাসা থেকে বের হয়ে কক্সবাজার শহরে আসার সময় খুরুস্কুল ব্রীজের নিচে উৎপেতে থাকা বখাটে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গাড়ি গতিরোধ করে।
পরে তার সাথে দস্তাদস্তি ও তাকে টানা হেচড়া করে গাড়ি থেকে বের করে রাস্তার পাশে নিয়ে মারধর ও চুরি দিয়ে মাথায় আঘাত করে যাহা ডান চোখের উপরে লাগে। এবং চুরি ঠেকিয়ে তার পকেট থেকে টাকা ও অফিসিয়াল নিউজ এর কাজে ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা
করলে তখন আতিক তা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার মাথায় উপর্যুপরি রডের আঘাত করে এবং
আতিকের সাথে থাকা অফিসিয়াল ল‍্যাপটপ, নিউজের কাজে ব্যবহৃত ভিভো মোবাইল ফোন ও নগদ ১৭০০০ টাকা ছিনিয়ে নেয়।
প্রত‍্যক্ষদর্শী বেলাল জানায় সকাল থেকে ৭/৮ জনের সন্ত্রাসী কিশোর গ্যাং এর একটি দল ব্রীজের এপার ওপার দিয়ে ঘুরতে দেখা গেছে। এবং এই যুবকগুলো প্রায় সময় খুরুস্কুল রাস্তার মাথায় মানুষের নিকট থেকে টাকা মোবাইল ছিনতাই করে বলে সুত্রে জানা যায়।
মহামারী করোনার কারণে লকডাউন হওয়ায় রাতে মানুষের যাতায়াত না থাকায় তারা দিনে জনসমক্ষে অপকর্ম চালাচ্ছে বলে জানান স্থানীয় সচেতন মহল। প্রত‍্যক্ষদর্শী সন্ত্রাসীদের মধ্যে ২জনকে চিনতে পেরেছে বলে নিশ্চিত করেছে এদের মধ্যেই একজনের নাম সদরের বাংলা বাজার পি এম খালীর মাইজপাড়ার গুরামিয়া খলিফার নাতি মনু খলিফার ছেলে সন্ত্রাসী মুনছুর ও অন্যজন তৌহিদ বলে জানা যায়। এরা মুলত জেলা শহরের অলিতে-গলিতে কিশোর গ্যাং এর আওতায় নানা অপকর্মের সাথে জড়িত বলে সুত্রে জানা যায়। এই যুবকগুলো সাংবাদিকের নাম ভাঙিয়ে প্রশাসনের চোখ ফাকি দিয়ে প্রেস লেখা ফিতা গলায় ঝুলিয়ে শহরের কিশোর গ্যাং পরিচালনা সহ নানান অপকর্ম করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে । এরা কিশোর গ‍্যাংয়র সদস্য বলে ও সুত্রে জানা যায়। পরবর্তীতে ছিদ্দিক আহমদ আতিকের শোর চিৎকারে পথচারী ও দোকানদারেরা এগিয়ে আসলে সন্ত্রাসী কিশোর গ্যাং দ্রুত গা ঢাকা দেয়। পরবর্তীতে ৯৯৯ ফোন দিলে কক্সবাজার সদর থানার সাব ইন্সপেক্টর আমজাদুর রহমান আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনি ব্যবস্থা নিবেন বলে জানান।এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কক্সবাজার জেলার নেতৃবৃন্দ ঘটনাস্থলে আহত সাংবাদিক ছিদ্দিক আহমদ আতিক কে দেখতে যান।এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী উদ্যোগ নিবেন বলে জানান। সাংবাদিক ও পুলিশ প্রশাসন মিলে আহত রক্তাক্ত সাংবাদিক ছিদ্দিক আহমদ আতিক কে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
৬/৭/২০২১ ইংরেজিতে সাংবাদিক ছিদ্দিক আহমদ আতিক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একখানা লিখিত এজাহার দাখিল করেন। যার তদন্তের দায়িত্ব সাব ইন্সপেক্টর আমজাদুর রহমান আজাদ এর উপরেই দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট