1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সাতকানিয়ায় বেড়াতে এসে সাঙ্গু নদীতে নিখোঁজ বহদ্দারহাটের কিশোর

  • সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৮৬০ পঠিত

সাতকানিয়ায় বন্ধুদের সঙ্গে সাঙ্গু নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছে মো. ফারহান (১৮/২০) নামে এক কিশোর। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টার দিকে উপজেলার খাগরিয়া-নলুয়া ইউনিয়নের মধ্যেবত্তী মুক্তার কুম পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফারহান চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদাপাড়া এলাকার জামাল খানের ছেলে। ঈদের ছুটিতে সাতকানিয়ায় খাগরিয়া মৈশামুড়াস্থ ৯ নং ওয়ার্ড আফজাল পাড়ায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন বলেন, চট্টগ্রাম থেকে আমাদের টিমের দুজন ডুবুরি টানা দুই থেকে তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। নদীতে প্রচুর জোয়ার আসায় আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। আত্মীয়-স্বজনকে নদীর পাড় এলাকায় মাইকিংয়ের জন্য বলা হয়েছে। ছেলেটিকে উদ্ধারে পরবর্তীতে আবারও অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ডুবুরি দল ও পুলিশ প্রসাশন।- প্রমুখ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট