1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর উদ্যোগে মৌসুমী ফল উৎসব

  • সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৭৪ পঠিত

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগে আয়োজন করা হয় মৌসুমী ফল উৎসব, যেখানে অংশ নেয় সুবিধাবঞ্চিত শতাধিক শিশু। এই আয়োজনের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টিকর মৌসুমী ফলের স্বাদ উপভোগের সুযোগ করে দিতে ফাউন্ডেশন নেয় এ উদ্যোগ।

ফল উৎসবে শিশুদের মাঝে পরিবেশন করা হয় দেশীয় নানা ধরনের তাজা মৌসুমী ফল—আম, কাঁঠাল, কলা আপেল সহ আরও অনেক রসালো ও পুষ্টিকর ফল। শিশুদের হাতে হাতে ফল পৌঁছে দেওয়ার সময় তাদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও আনন্দ।

এই সময় উপস্থিত ছিলেন- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স ও তাহফিমুল জান্নাত তামান্না প্রমূখ।

এই সংগঠনের নেতৃবৃন্দরা জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য এ আয়োজন শুধু পুষ্টিকর খাবারের উৎস নয়, বরং এটি ছিল ভালোবাসা ও যত্নের এক নিদর্শন। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরণের উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট