1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১২ পর্ব তম অনুষ্ঠিত  ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন রাজপথের লড়াই বনাম ড্রয়িংরুমের আধিপত্য: ত্যাগী কর্মীদের অস্তিত্বের সংকট ও সমসাময়িক বাস্তবতা — প্রফেসর ড. আসিফ মিজান অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা

“স্রোতের বিপরীতে গিয়ে আসাসের সূচনা”

  • সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩১১ পঠিত

আনোয়ারা উপজেলায় যখন গণমাধ্যমকর্মীরা এক দলীয় দাসত্বে বন্দি। জনসাধারণ ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা বলতে কিছু ছিল না।এমন দুর্যোগময় পরিস্থিতিতে একদল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ প্রবাহের বিপরীতমুখী অবস্থানে সাংবাদিকদের নিয়ে গঠন করে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)। সময়টা ২০২২ সালের জুলাই।
আসাস শুরু থেকে ছিল অন্যায়ের প্রতিবাদী কন্ঠেস্বর।উপজেলায় দূর্নীতিবাজ জনপ্রতিনিধি, সরকারি আমলাদের আতংকে নাম ছিল আসাস।অল্প কিছু দিনের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে আসাসের তরুণ সাংবাদিকদের প্রশংসা।তরুণদের লেখনীতে তুলে আসে সমাজের নির্যাতিত মানুষের কথা। একে একে মুখোশ উন্মোচন হতে লাগলো দূর্নীতিবাজ আমলা এবং জনগণের সেবক নামে শোষকদের।
আসাসের তরুণ গণমাধ্যমকর্মীরা যখন মাটি মানুষের ভালবাসায় সিগ্ধ। তখন একদল মফস্বলের সুবিধা ভোগী সংবাদকর্মী আসাস পরিবারের সদস্যদের পিছে লাগে।তারা ছিল রাজনৈতিক পরিচয়দারী মফস্বলের সংবাদকর্মী। উপজেলা সকল দপ্তরে গিয়ে বিরোধীতা শুরু করেন।তারা আসাস তরুণ সংবাদকর্মীদের জনসাধারণের ভালবাসার সিগ্ধতা মেনে নিতে পারছিল না।আসাস পরিবারের ভাঙন ধরাতে বৃথা চেষ্টা করেও সফল হতে না পেরে অবশেষে আসাস তরুণ সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ লাগাতে থাকে। সরকারি সকল দপ্তরের পরিচয় দিতে থাকে আসাস সদস্যদের আ.লীগের বিরোধী।তারা সবাই বিএনপি, জামাত আর শিবিরের কর্মী। এগুলো ছোট ছেলে এদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না।
আসাসের তরুণ সংবাদকর্মীরা সকল বাঁধাকে উপেক্ষা করে সকল বিরোধীদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আসাসকে আরো শক্তিশালী গড়ে তোলে।দীর্ঘ ৪ বছরের তরুণ সংবাদকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) উপজেলায় মফস্বলের প্রথম সরকারি নিবন্ধিত সংগঠন।
সহকর্মী, অগ্রজ, শুভাকাঙ্ক্ষী, পরামর্শক, সব দিক দিয়ে যারা আমাদের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।

জে.এম জাবেদ
সাবেক যুগ্ম-সাধারণ
আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট