1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবান জেলায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’বিষয়ক সেমিনার চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ অতিরিক্ত বৃষ্টিতে রিয়াজুদ্দিন বাজারের বেহাল অবস্থা জলাবদ্ধতায়! চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) – সোহেল মো. ফখরুদ-দীন পিতার বিচারে ভুল হলে সন্তান কখনো সুনাগরিকে পরিণত হতে পারে না: মীর্জা মো: নাসির উদ্দিন চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

হাটহাজারীতে মুক্তিযোদ্ধা সন্তানের গলা কাটা লাশ উদ্ধার

  • সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ৬৫৪ পঠিত

হাটহাজারী (চট্টগ্রাম):
হাটহাজারীতে গোলাম আজম(২৯) নামের মুক্তিযোদ্ধা সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নে মন্দাকিনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বুধবার সকালে মডেল থানা পুলিশ খবর পেলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাতের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় লাশ উদ্ধার করে। নিহত আজম ওই ইউনিয়নের পূর্ব মান্দাকিনী নজর মোঃ চৌধুরীর বাড়ীর বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের পুত্র।

থানা ও পরিবার সুত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সংবাদ পেয়ে একদল পুলিশ সার্কেলের নেতৃত্বে ঘটনাস্থলে যায়। সেখানে আজম স্টোর নামের মুদি দোকান থেকে আজমের গলাকাটা লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে থানায় নিয়ে আসে। তবে কি কারনে হত্যা করা হয়েছে জানা যায়নি।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের বলেন, আজমের সাথে কারো কোন বিরোধ নেই।স্থানীয় কিছু ব্যক্তিদের সাথে তার একটি সমিতি আছে। সেখানের প্রতি মাসে জনপ্রতি ১হাজার টাকা চাঁদা দেয় সদস্যরা।সেই টাকাগুলো উত্তোলন পর্যন্ত নিহত আজমের কাছে থাকে।

এদিকে পরিবারসূত্রে জানা যায়, চলতি মাসের ১৭/১৮ তারিখ আজমের সাথে এক মেয়ের বিয়ে হওয়ার কথা। গত সপ্তাহে বিবাহের বিষয়ে দুই পরিবার সিদ্ধান্ত হয়। তার পর থেকে ওই মেয়ের সাথে তার রাতে মুঠোফোনে কথা হয়। গতকাল রাতেও তার সাথে নাকি কথা হয়েছে। মেয়েটির সাথে বিয়ের কথা ঠিক হওয়ার আগেও তার সাথে কারো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে মেয়েটি নাই জানিয়েছে বলে জানানো হয়।

সবকিছু চিন্তা করলে হত্যাকান্ডটি কেন ঘটেছে তার কোন উত্তর পরিবারের পক্ষ থেকে কিছুই জানাতে পারেনি। এ নির্মম হত্যাকান্ড কারা ঘটিয়েছে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পরিবারের পক্ষ থেকে প্রশাাসনের প্রতি দাবি জানান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, মন্দাকিনী এলাকার মুদি দোকান থেকে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নির্মম হত্যাকান্ড কিভাবে ঘটেছে কারা ঘটিয়েছে তার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা রুজু হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট