1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পহরচাঁদা ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের হাতে ডায়েরি তুলে দিয়ে সম্মাননা: স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ শরীফ সম্পন্ন সঙ্গীত পরিষদ আয়োজিত ‘কালরাত্রি’ স্মরণ অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং আত্ম পরিচয়ের স্মারক একতা সংঘের ঈদ পূর্ণর্মিলনী ও চেক হস্থান্তর অনুষ্ঠান সম্পন্ন” কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি ঈদেও থামেনি চট্টগ্রাম বন্দর, কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড বাঘাইছড়িতে পালিত হলো ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ সীতাকুণ্ডে ২৫ মার্চ গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

হিমোফিলিয়া আক্রান্তদের পাশে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট 

  • সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৫৩ পঠিত

 

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট উদ্যোগে হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় হিমোফিলিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান মেন্টাল হেল্থ বিষয়ক সেমিনার শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, চট্টগ্রাম বন্দর নগরীর উত্তর কাট্টলি হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, সম্মানিত অতিথি ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে স্বাগত ভাষন প্রদান করেন লায়ন রোকেয়া হক। হিমোফিলিয়া রোগীদের হাতে গভর্নরের মাধ্যমে চেক হস্তান্তর করে ফাউন্ডেশনের চেয়ারম্যান ছকিনা বেগম। আরো উপস্থিত ছিলেন লায়ন আবু মোরশেদ, লায়ন মোরশেদুল হক চৌধুরী, লায়ন তারেক কামাল, লায়ন শওকত হাসান খান চৌধুরী, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন জিল্লুর রহমান এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন মেজবাহ উদ্দিন, লায়ন হাবিবুর রহমান লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, লায়ন মো. জাহেদ হোসেন, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন নিয়াজ চৌধুরী, লায়ন জাবেদ ইসলাম, লায়ন মো. শোয়েব, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও মিরাজ উদ্দিন, লিও সাইফুন্নেছা খানম তাজরিন, লিও আবদুল্লাহ্ জাহির নাজিব, লিও তৌহিদ হোসেন রিহাব, লিও মাসহুর ইয়াসফি প্রমূখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ বলেন হিমোফিলিয়া রোগীরা আমাদের সমাজেরই অংশ, তাদের প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা ও সবার সহানুভূতি।
রক্তপাত নয়, মানবতার বন্ধনেই হোক তাদের জীবনের নিরাপত্তা। অনুষ্ঠানে শতাধিক রোগীকে আর্থিক সহায়তা সহ বিভিন্ন মানবিক সেবা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট