1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

৯৫ হাজারের স্থলে ৪৫ হাজার টাকা ক্ষতিপূরন আদায় সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় বিদ্যু লাইন ক্ষতিগ্রস্ত

  • সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৩১ পঠিত

সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ডে দুর্ঘটনা কবলিত গাড়ির আঘাতে বিদ্যু উন্নয়ন বোর্ডে খুটি ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যু সঞ্চালন বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে বিদ্যুৎ সঞ্চালনে ক্ষতিগ্রস্ত খুটি সংস্কার করে বিদ্যুৎ বিতরন বিভাগ। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়িটি নিতে আসলে বিদ্যুতের ক্ষতিপূরন বাবদ ৯৫ হাজার টাকা প্রদানের নির্দেশ দেয় বিদ্যু উন্নয়ন বোর্ড। কিন্তু অর্থের পরিমান অধিক হওয়ায় বিদ্যু উন্নয়ন বোর্ডের ধার্যকৃত অর্থ পরিশোধে অপরাগত দেখিয়ে গাড়ি মালিক চলে যায়। এ পরিস্থিতিতে গাড়িটি আটকা পড়ায় পরের দিন গাড়ি মালিক বিদ্যুৎ বিভাগের দ্বরস্ত হয়। এক পর্যায়ে প্রথম দিনে ধার্যকৃত অর্থ কমিয়ে ৪৫ হাজার পরিশোধ করেছেন বলে জানান গাড়ি মালিক পক্ষ।
তারা বলেন,‘ গাড়িটে দুর্ঘটনা কবলিত হয়ে খুটিতে আঘাত করেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও বিভিন্ন ক্ষতি দেখিয়ে ক্ষতিপূরনে ৯৫ হাজার টাকা দেখালে তা পরিশোধে করা সম্ভব হয়নি। পরের দিন অনুরোধের পর ৪৫ হাজার টাকা পরিশোধে গাড়িটি ছাড়া পায়।
এদিকে, প্রথম দিনের জরিমানার সাথে পরের দিনের জরিমানায় অসামঞ্জস্য হওয়ায় ক্ষতিপূরন আদায় প্রশ্ন হয়ে পড়ে। ৯৫ হাজারের হিসাবের স্থলে ৪৫ হাজার টাকা ক্ষতিপূরন আদায়ের ঘটনা অগোচওে থেকে যায়। কর্তৃপক্ষের মনগড়া সিদ্ধান্তে সরকারীসম্পত্তি ক্ষতির মুখে পড়েছে। গ্রাহকের উপর অতিরিক্ত চাপ কমাতে বিদ্যুৎ কর্তৃপক্ষ ক্ষতিপূরন পরিমান কমানোর সিদ্ধান্তে উপনিত হয়েছে।
এ বিষয়ে সহকারী প্রকৌশলী এখলাস উদ্দিন বলেন,‘ দুর্ঘটনাটি অনিচ্ছকৃত হওয়ায় ক্ষতিপূরন আদায়ের ক্ষেত্রে পরিবর্তন আনতে হয়। তাই প্রথম দিনের সাথে পরের দিনের হিসেবে পরিবর্তন হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট