1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পেকুয়া সাংবাদিক সমিতির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৩৭ পঠিত

নিজস্ব প্রতিবেদক:
পেকুয়া সাংবাদিক সমিতির সম্মানসূচক আজীবন সদস্যের সম্মানে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ মে) বিকাল ২টার দিকে পেকুয়ার এক আভিজাত রেস্টুরেন্ট এর কনভেনশন হলে পেকুয়া সাংবাদিক সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাশেদের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ও সমাজ সেবক মুহাম্মদ ফোরকান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ও সুপ্রভাত বাংলাদেশ পেকুয়া প্রতিনিধি এস এম জুবাইদ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন পেকুয়া সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আব্দুল মামুন ফারুকী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, পেকুয়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এইচ. এম শহিদ,সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আনছার উদ্দীন ও আরমানসহ অনেকেই।
এতে সমাপনী বক্তব্যে সাংবাদিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করে মুহাম্মদ ফোরকানকে পেকুয়া সাংবাদিক সমিতি-পেসাসের আজীবন সম্মানসূচক সদস্য হিসাবে ঘোষাণা করেন ও আনছার উদ্দীনকে দপ্তর সম্পাদক পদে দায়িত্ব দেন। এসময় সাংবাদিক সমিতির পক্ষ থেকে মুহাম্মদ ফোরকানকে আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট