1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

৩৯৮ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট

  • সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৮৩ পঠিত

৩৯৮ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেছবি সংগৃহীত
৩৯৮ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। গতকাল সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ হজযাত্রীদের নিয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে হজ ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদসহ অন্য কর্মকর্তারা।
বিমান বাংলাদেশের চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাওয়ার কথা ছিল। তবে ৩৯৮ জন নিয়ে হজের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। অন্যরা যেকোনো হজ ফ্লাইটে যেতে পারবেন।
জানা গেছে, এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবে ২২টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে। এসব ফ্লাইটে মোট আট হাজার যাত্রী যাবেন হজ পালনে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হতে পারে পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদির উদ্দেশে ৯ মে প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩ হাজার ২০২ জন হজ পালন করতে যাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট