1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

শিশুশ্রম বন্ধে দারিদ্র্যতা নিরসনের বিকল্প নাই- মোহাম্মদ আলী

  • সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৫০ পঠিত

যে হাতে থাকার কথা ছিলো বই; সেই হাতে এখন কাজের সরঞ্জাম তুলে নিচ্ছেন কোমলমতি শিশুরা। এই শিশুশ্রম বন্ধে সরকারি -বে সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থা সমূহ বিভিন্ন ভাবে কাজ করার পরও শিশুশ্রম নিরসন হচ্ছে না। শিশু শ্রম নিরসনের লক্ষে বিশ্বব‍্যাপী ১২ জুন সারা বিশ্বের ন‍্যায় বাংলাদেশেও পালিত হয় বিশ্ব শিশুশ্রম দিবস। ২০২৪ সালে বাংলাদেশের প্রতিপাদ্য হলো শিশুশ্রম বন্ধ করি- প্রতিশ্রুতি রক্ষা করি।

(১২ জুন)২০২৪ রোজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, বাসা বাড়ি থেকে শুরু করে শিল্পকারখানা সহ বিভিন্ন সেক্টরে শিশুশ্রম সয়লাব। সারা বিশ্বে শিশুশ্রম একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশও এর ব‍্যাপক প্রভাব পড়ছে। মূলত দারিদ্রতার দায়ে শিশুগুলো শিশুশ্রমে নিয়োজিত হয়ে পড়ছে। বয়সের চেয়ে কাজের ভার বেশি হওয়ায় বেশির ভাগ শিশুর জীবনই কর্মক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে। ঝুঁকিপূর্ণ অনেক কাজেই শিশুদের অঙ্গহানির ঘটনা প্রায়ই শোনা গেলেও এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে শিশুশ্রম বন্ধের একমাত্র উপায় হলো দারিদ্র্য নিরসন। তবে যেকোনো দেশের দরিদ্র অবস্থা সহজেই পরিবর্তন করা সম্ভব নয়। তাই দেশের দারিদ্র্যতা দূরীকরণের আগ পর্যন্ত শিশুশ্রম বন্ধে সরকারি ও বেসরকারিভাবে যৌথ উদ্যোগের প্রয়োজন।
পাশাপাশি নিশ্চিত করতে হবে শিশুদের জন্য নিরাপদ কর্মঘণ্টা ও কর্মপরিবেশ। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রসারসহ সারাদেশে দরিদ্র শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা থাকতে হবে। এ ছাড়া বিদেশি এনজিও প্রতিষ্ঠানগুলোর ফলপ্রসূ উদ্যোগের মাধ্যমেও শিশুশ্রমের হার কমিয়ে আনা সম্ভব হবে।

২০২৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধ করতে হলে সরকারের দিক থেকে দৃঢ় পদক্ষেপসহ প্রয়োজন বাস্তবসম্মত কর্মপরিকল্পনা। সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সর্বস্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা শিশুশ্রম নিরসন করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, শিশুশ্রম বন্ধে দেশের সকল সামাজিক, রাজনৈতিক অরাজনৈতিক,দলমত নির্বিশেষে শিশুশ্রম নিরসনে সচেতনতা মূলক কর্মকাণ্ড পরিচালনা অব‍্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের এই শিশুগুলোই হলো আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এবং জন-সম্পদ। তাই এই জন-সম্পদ বাঁচাতে আমাদের সকলে একযোগে কাজ কাজ করা ছাড়া বিকল্প নাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট