1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চট্টগ্রামের ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠিত

  • সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৪৯ পঠিত

বিশ্বের অন্যতম বৃহত্তম নারী স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চট্টগ্রামের ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সু-স্বাস্থ্য’র চেয়ারম্যান জেব-উন-নেছা চৌধুরী ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস চট্টগ্রামের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ফাতেমা জহুরা।

কমিটির অন্যান্য সদস্যগণ যথাক্রমে প্রথম ভাইস প্রেসিডেন্ট আমিন ফারজানা শাম্মি, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট আফরোজা জামান, ইমিডিয়েট ফার্স্ট প্রেসিডেন্ট জেরিন নিজাম শেখ, ট্রেজারার ক্রিস্টিনা জয়তী ম্যানডেজ, জয়েন্ট সেক্রেটারী রেশমী আক্তার, ইন্টারন্যশনাল সার্ভিস অরগাইনেজার রিজওয়ানা সালেহ, ক্লাব কোরসপেনডেন্ট এঞ্জেলা রোজ গোলসান ভেজ, এক্সিকিউটিভ মেম্বার সৈয়দা কামরুন নাহার, সাবরিনা আজমী কান্তা, পাউলিনা পেনেইরিও, রুম্মান আফতাব, আফরোজা ইয়াসমিন, কাইনাত আজমী ও নুসরাত শারমীন নির্বাচিত হন।

ইনার হুইল ক্লাব অব গ্রীন হিলস্ চট্টগ্রাম কমিটি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে চট্টগ্রাম জেলা ও উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়াও নবগঠিত কমিটি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিশোর-কশোরীদের বয়:সন্ধি স্বাস্থ্য এবং সমাজের সুবিধা বঞ্চিত নারীদের শিক্ষা স্বাস্থ্য নিয়েও কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট