1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরি কমিটি ঘোষণা

  • সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৪২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ১৪ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরি কমিটি ঘোষণাকরা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে এক সভা বর্তমান সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পটিয়া প্রেস ক্লাবের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক গোলাম কাদের (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম (দৈনিক দেশ রূপান্তর), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাপস দে আকাশ (বিজয় টিভি), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি), দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম (দৈনিক সময়ের আলো), সমাজ কল্যান সম্পাদক এসএমএ জুয়েল (দৈনিক আমার বার্তা), কার্যকরি সদস্য কাউছার আলম (দৈনিক কালেরকন্ঠ), গিয়াস উদ্দিন  (দৈনিক সাঙ্গু), রনি কান্তি দেব (দৈনিক জনবাণী), সনজয় সেন (দৈনিক ভোরের দর্পন), আবদুল্লাহ আল নোমান (দৈনিক সময়ের কাগজ)।

নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল ইসলাম এক বিবৃতিতে জানান, সাবেক মহকুমা শহর পটিয়ার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। পটিয়া প্রেস ক্লাব ১৯৭৭ সাল থেকে ধারাবাহিকভাবে অন্যায়, অনিয়ম-দূর্নীতি তুলে ধরে উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রনী ভূমিকা রেখে যাচ্ছে। যা আগামীতেও ধরে রাখা হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট