1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের শান্তিপূর্ণ মানববন্ধনে বহিষ্কৃত প্রেসক্লাব নেতাদের হামলা।

  • সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩২৫ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবের সকল প্রকার বৈষম্য,ফ্যাসিবাদে লিপ্ত দালাল মুক্ত করণের দাবি ও চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় দৈনিক গুলোতে মিথ্যাচারের প্রতিবাদে বুধবার ১৪ আগষ্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে চট্টগ্রাম প্রেস ক্লাবের ছাদ ও কার্যালয়ের ভেতর থেকে ইট পাটকেল সহকারে হামলা করে বহিষ্কৃত প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

তাৎক্ষণিক পাল্টা প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের উপস্থিত সাংবাদিক এবং ছাত্র জনতা প্রেসক্লাবের ভেতরে থাকা হামলাকারীদের উপর চড়াও হয়। নিয়ন্ত্রণহীন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা প্রেসক্লাব নিয়ন্ত্রণে আনেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল শিক্ষার্থীরা এগিয়ে এলে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সমন্বয় করার দায়িত্ব দিয়ে যান। বর্তমানে চট্টগ্রাম প্রেসক্লাব বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক আরিয়ান লেলিন।

উল্লেখ্য,শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগষ্ট ফ্যাসিবাদের দোসর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়া,নিউজ করা ও পুলিশ ভ্যানে আন্দোলনরত শিক্ষার্থীদের তুলে দেয়ার মতো নেককার জন্য ঘটনার প্রতিবাদে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম প্রেসক্লাব দখলে নেয় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক সমাজ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বহিষ্কৃত প্রেসক্লাব নেতারা বিভিন্ন প্রকার ছলচাতুরির আশ্রয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় দৈনিক গুলোতে মিথ্যাচার শুরু করে। উক্ত মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধীরা এতে চট্টগ্রাম প্রেসক্লাবে বিলুপ্ত কমিটির হামলায় বিবাদ সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট