1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর, গাড়ি চালক আটক

  • সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩০৪ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম প্রতিনিধি:

উল্টো পথে গাড়ি চালানোয় বাধা দেওয়ায় চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চালক রফিকুল আলমকে আটক করেছে পুলিশ। আহত ট্রাফিক পুলিশের কন্সটেবল সোহরাব হোসেনকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহানগরীর খুলশী থানার এক নম্বর সড়কে হামলার ঘটনাটি হয়। চট্টগ্রাম নগর পুলিশের ডিসি (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম নগর পুলিশের ডিসি (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন জানান, দুপুরে দেড়টার দিকে একটি প্রাডো পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪) খুলশী ১ নম্বর রোডে উল্টো দিক থেকে এসে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় সেখানে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল সোহরাব হোসেন গাড়িটিকে উল্টো পথে চালাতে নিষেধ করেন। তখন গাড়ি চালক রফিকুল আলম নেমে এসে ট্রাফিক কনস্টেবলকে সোহরাবকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে সোহরাবের নাকের হাড় ভেঙে যায়। পরে সেখানে উপস্থিত ছাত্ররা চালকসহ গাড়িটি আটক করে খুলশী থানায় হস্তান্তর করেন। খুলশী থানার এসআই রাজীব দে জানান, ট্রাফিক কনস্টেবলের ওপর হামলাকারী প্রাডো গাড়ির চালক রফিকুল আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট