1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালান: বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার পটিয়ায় ৫ বছরের শিশু অপহরণ: ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারকে চিঠি। প্রি-পেইড মিটার টোকেন যন্ত্রণায় পটিয়ায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের ভিড়। গান, আবৃত্তি ও নৃত্যে প্রাণবন্ত ত্রিতরঙ্গ আবৃত্তি দলের বর্ষা বরণ আয়োজন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংকট: সমস্যার গভীরে না গিয়ে কি সমাধান সম্ভব? জননেতা জহুর আহমেদ চৌধুরী আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের নায়কের নাম- তসলিম উদ্দীন রানা আল্লামা তৈয়্যব শাহ দ্বীনের মুজাদ্দিদ ও সফল সংগঠক ছিলেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এটিএম তোহা মনোনীত

  • সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৮৫ পঠিত

পটিয়া প্রতিনিধি:
পটিয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) ক্লাবের অস্থায়ী কার্যালয়ে পটিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এটিএম তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এটিএম তোহাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সনজয় সেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, কার্যকরী সদস্য রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নিরব ও শহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম দীর্ঘ দিন যাবত গুরুতর অসুস্থ। তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। বর্তমানে প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে গঠনতন্ত্র মোতাবেক সিনিয়র সহ সভাপতি এটিএম তোহা কে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।
সভাপতির বক্তব্যে এটিএম তোহা বলেন, পটিয়া প্রেস ক্লাবকে বৈষম্য বিরোধী একটি শক্তিশালী গণতান্ত্রিক সংগঠনে রূপান্তর করা হবে। সম্প্রতি নোয়াখালী, ফেনি সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহবান জানান। বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ শ্রীঘ্রই একটি বৈষম্য মুক্ত ও গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। বৈষম্যমুক্ত গণতান্ত্রিক পটিয়া গঠনের প্রত্যাশা আমাদের সকলের। আশা করি সরকার সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীরা সঠিক সংবাদ প্রকাশ করতে পারবে।শিক্ষাগত যোগ্যতা ও নৈতিক স্থলন সহ গঠনতন্ত্রের সকল ধারা-উপধারা অনুসরণ করে প্রেস ক্লাবকে শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট