1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান অনেক দুর

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সাতকানিয়ার ব্যারিস্টার ওসমান চৌধুরী

  • সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৪৪০ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সাতকানিয়ার কৃতিসন্তান ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। জানা যায়, তিনি সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী বড় ছেলে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়।

তিনি নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় বিভিন্ন আইনজীবী, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি
নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট