1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

কেরাণীগঞ্জে অপহৃত ৮ মাসের শিশু শরীয়তপুর থেকে উদ্ধার।

  • সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪৬৩ পঠিত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে অপহরণের শিকার হয় আট মাস বয়সী শিশু সাইফান মজুমদার। গতকাল সোমবার সাইফানকে শরীয়তপুর সদরের চর লক্ষী নারায়ন এলাকা থেকে উদ্ধার করে র‍্যাব-৮ ও ১০। এ ঘটনায় অপহরণকারী তানজিলা আক্তার পারভীন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভাড়া থাকেন সাকিলা ও এনাম দম্পতির পরিবার। সাকিলার তিন ছেলে আদিফ, আহনাফ ও সাইফান। গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানজিলা আক্তার পারভীন (৩৫) নামের এক নারী সাকিলার বাসায় এসে তার অসহায়ত্বের কথা বলেন ও থাকা-খাওয়ার বিনিময়ে বাসায় কাজের জন্য আশ্রয় চান। পরে সাকিলা তাঁর বাসায় পারভীনকে থাকতে দেন। পরদিন ১৩ অক্টোবর সাকিলার মেজো ছেলে আহনাফ আইসক্রিম খেতে চাইলে পারভীন আহনাফ ও সাইফানকে দোকানে নিয়ে যায়। এরপর আহনাফকে বাসায় পাঠিয়ে সেখান থেকে সুযোগ বুঝে সাইফানকে নিয়ে পালিয়ে যান পারভীন।

সাকিলা অনেকক্ষণ অপেক্ষা করেও পারভীন ও সাইফানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় ১৪ অক্টোবর দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন সাকিলা। পরবর্তীতে র‍্যাব-৮ ও ১০ যৌথ অভিযানে নেমে সকাল সাড়ে ৭টার দিকে শরীয়তপুর সদরের চর লক্ষী নারায়ন এলাকা থেকে শিশু সাইফানকে উদ্ধার করে।

চর লক্ষী নারায়ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু সাইফানকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে পারভীন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট