1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও অভিভাবক সমাবেশ

  • সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪১ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার চকরিয়া পহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও অভিভাবক সমাবেশ মাদ্রাসার সহ-সুপার মাও. নুরুল কামাল এর সঞ্চালনায় এড. শামসুল হুদা (জিপি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিন আহমদ, আলহাজ্ব আব্দুস ছালাম মেয়াজী, ব্যাংকার আবুল কালাম,চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব হামিদ হোছাইন, মাও. ফরিদ আহমদ আজিজী,আক্তার হোসেন টুক্কু,সাবেক মেম্বার নিয়াজুল ইসলাম বাদল,আবদুল হান্নান চৌধুরী, নাছির উদ্দিন হায়দার, ব্যাংকার শামীমুল ইসলাম মানিক,নাছির উদ্দিন সিকদার, লায়ন এইচ এম ওসমান সরওয়ার, আইয়ুব খান মিন্টু, আব্দুস ছালাম,জাহাঙ্গীর আলম (মেম্বার) রফিকুল ইসলাম, ইমাম হোছাইন ও মোঃ ছাদেক প্রমুখ। উক্ত সমাবেশে পহরচাঁদার স্বনামধন্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত হয়ে মাদ্রাসার অবকাঠামো ও লেখাপড়াসহ সার্বিক বিষয়ে সর্বোচ্চ উন্নয়ন করার প্রতিশ্রুতি প্রদান করার পাশাপাশি হতদরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে বীর মুক্তিযোদ্ধা শহীদদের ও পহরচাঁদা প্রয়াত মুরব্বিদের জন্য দোয়া ও নাস্তা বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট