1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন

এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের নবীন বরণ ও কৃতি ডাক্তার সংবর্ধনা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৬ পঠিত

আবদুল মামুন ফারুকী:
কক্সবাজারের ইদগাঁও এম.ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবীন বরণ এবং কৃতি ডাক্তার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর সমন্বয়ক (সার্বিক) ডা. মোহাম্মদ লোকমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সমন্বয়ক ও এম.ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের মেডিক্যাল অফিসার ডা.মোহাম্মদ হেলাল উদ্দিন সেখ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. শওকতুর রহমান, উপাধ্যক্ষ ডা.মিজানুর রহমান, ঈদগাঁহ ফরিদ আহমদ কলেজের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান। অত্র হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্রভাষক ডা.মোহাম্মদ রফিকুজ্জামান ও সাংবাদিক আবদুল মামুন ফারুকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে ওই মেডিক্যাল কলেজের প্রধানতম দাতা সদস্য প্রয়াত মোহাম্মদ ইসলাম এর স্বরণে বিশেষ দু’আ-মুনাজাত পরিচালনা পূর্বক ডিএইচএমএস এর কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২৫ সালের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্রভাষক ডা.পারভীন আক্তার, ডা.তোজাম্মেল হক, ডা.রওনক আরা খানম, ডা. মঈন উদ্দিন, ডা. সিহাব উদ্দিন, ডা, নিপুন চাকমা, ডা.মৌলানা এনামুল হক ইসলামাবাদী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট