1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে অর্ধলক্ষ জরিমানা

  • সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৪ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মোঃ নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ের হাট সংলগ্ন মহিউদ্দিন মাজারের পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)ধারার আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ নেজাম উদ্দীন বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নাল ফসলি জমির টপ সয়েল কর্তন করার অপরাধে নেজাম উদ্দীন নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট