1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

বোয়ালখালীতে খিতাপচর মাবুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহীম আলকাদেরীর স্মরণসভা

  • সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৮ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহসুফি মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ জানুয়ারী)  সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তারা বলেন, আল্লামা মুফতি আব্দুর রহীম আলকাদেরী (রহ.) ছিলেন, সুন্নতে রাসুলের উপর একজন ব্যক্তিত্ব।যার জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে তিনি একাধারে একজন দক্ষ আলেম,অধ্যক্ষ,হক্কানী পীর ছিলেন।মুফতি আবদুর রহীম আলকাদেরী (রহ.) সুন্দর মাদ্রাসা পরিচালনায় যে সোহাগ শাসন করেছেন তা অন্তরে রেখে আমাদের কাজ করে যেতে হবে।তাহলে ওনার আত্না শান্তি পাবে।

এ মাহফিলে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল আলম। এতে বক্তব্য রাখেন আল্লামা সৈয়দুল হক আনচারী, আল্লামা মোহাম্মদ আবদুল করিম আলকাদেরী, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, অধ্যাপক মাওলানা গোলাম হোসেন আলকাদেরী, অধ্যাপক মাওলানা নাসেরুল হক নোমানী, অধ্যাপক মোহাম্মদ নুরুল আব-ছার, মাওলানা নজির আহমদ প্রমুখ। এছাড়া মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট