1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব গ্রেফতার, দুই দিনের রিমান্ড

  • সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৯ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।বুধবার সকালে ঝিনাইদহর একটি আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে আদালতের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক এই সাংসদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে মিয়াজির মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। মঙ্গলবার রাতেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।বুধবার পুলিশ পাহারায় মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়। জানা গেছে, সালাউদ্দিন মিয়াজি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে মহেশপুর কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এ ছাড়াও সরকার থেকে পাওয়া সহস্রাধীক হাঁস জনগনকে না দিয়ে নিজের খামারে পালন করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগষ্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট