1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

শাহ বু-আলী কালান্দর শাহর ওরশে অলোকিক দৃশ্য দেখতে হাজারো মানুষের ভীড়!

  • সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ পঠিত

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী :

যার নামে বোয়ালখালীর নামকরণ সেই মহান ওলি হযরত শাহ বু-আলী কালান্দর শাহ (রঃ)এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম করলডেঙ্গা গ্রামে এ ওলির মাজার অবস্থিত। এ মাজারকে ঘিরে প্রতিবছর মত ৫ ফাল্গুন মহাসমারোহে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। ১৯০০ সাল থেকে এ ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে।

রীতি অনুযায়ী ওরশের দিন র্সূয ডুবার সময় গরু-মহিষ জবাই করা হয়। আর এ সময় মাজারের চারপাশে গাছপালার উপর দিয়ে শির শির করে ধোয়া বের হয়। এসব ধোয়াকে অনেকে বলে অলৌকিক ধোয়া। এই অলোকিক দৃশ্য দেখার জন্য ওরশের সময় হাজার-হাজার নর-নারী ও ভক্তরা জড়ো হয় মাজার এলাকায়। যা ধর্মানুরাগীদের উৎসাহ আর উদ্দীপনার এক অন্যমাত্রা যোগ করে।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে মাজার জিয়ারত করতে আসা মিরাজুল আলম বলেন, প্রতিবছর ফাল্গুনে পরিবারের সবাইকে নিয়ে এ মাজারে জিয়ারত করতে আসি। ওরশ শরীফ অনুষ্ঠানকে ঘিরে গরু-মহিষ জবেহ করার সময় মাজারের চারপাশের গাছ থেকে অলৌকিক ধোয়া বের হয়। তা দেখার জন্য প্রতিবছর ওরশের সময় এখানে আসা হয়। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের ফাল্গুনে ওরশ শরীফে আবারো আসবো।

পটিয়া শান্তিরহাট থেকে আসা তিন বন্ধু আজিজ, শওকত ও রবি বলেন, শাহ বু-আলী কালান্দর অলোকিক দৃশ্য দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। তাই কলেজ শেষ করে ছুটে আসলাম।

বোয়ালখালী আমুচিয়া এলাকার থেকে আসা কাজী এমরান কাদেরী বলেন, আল্লাহর বন্ধু যিনি তিনি ইহকাল ও পরকাল দু’কালে জীবিত। তাঁর উত্তম নিদর্শন হচ্ছে শেখ শরফুদ্দিন বু-আলী কালান্দর এ আস্তানা শরীফের ওরশ মোবারক। এটি এখন বোয়ালখালীবাসীর কাছে উৎসবে পরিনত হয়েছে।

উল্লেখ্য, এ ওলি বু-আলী শাহ নামেই অধিক পরিচিত হলেও শেখ শরফুদ্দিন তাঁর আসল নাম। শেখ শরফুদ্দিন বু-আলী কালান্দর পানিপতি চিশতিয়া তরিকার একজন সুফি সাধক। যিনি ভারতে বাস করতেন। পানিপথের শহরে তার মাজার অবস্থিত যা একটি ধর্মীয় তীর্থস্থান। তাঁর পিতার নাম শেখ ফখর উদ্দিন, যিনি তাঁর সময়ে মহান পণ্ডিত এবং দরবেশ ছিলেন। তিনি খুব অল্প বয়সে পড়াশোনা শেষ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট