1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

রাঙ্গুনিয়ায় ডালাইকুল শাহী দরবার শরিফের ওরশ শরীফ অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

বণার্ঢ আয়োজন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ডালাইকুল শাহী দরবার শরিফে হযরত মৌলানা আবুল খায়ের(রহঃ) প্রকাশ গদা মৌলভী’র ৫৬তম বার্ষিক ওরশ শরীফ।

বুধবার(১৯ ফেব্রুয়ারী) ডালাইকুল শাহী দরবার শরিফের ওরশ শরীফ উপলক্ষে এদিন অনুষ্ঠিত হয়েছে নানান কর্মসূচি। এদিন সকালে মাজার শরীফে পবিত্র খতমে কোরআন আদায়, মাজার শরীফ জিয়ারত ও মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন দরবারের পরিচালনা কমিটি। এছাড়াও সকালে এলাকার গরিব দোস্ত শতাধিক মানুষকে ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। সন্ধ্যায় ডালাইকুল শাহী জামে মসজিদ মাঠে শরীয়ত সম্মত আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে ওরশ শরীফ উপলক্ষে দরবারে আশেক ভক্তদের ঢল নামে।

এদিকে ওরশ শরীফের উপস্থিত ছিলেন ডালাইকুল শাহী দরবার শরিফের শাহজাদা মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ খায়রুল বশর, মুহাম্মদ নুরুল আবছর, মুহাম্মদ আব্দুল গফুর, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ শফিউল বশর, মহিনউদ্দিন, মুহাম্মদ কুতুব উদ্দিন।

ওরশ পরিচালনা কমিটির মধ্যে ছিলেন লালানপগর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম, ডা. কাজী মনছুর আহমদ, শফিউল আলম, মাস্টার আলমগীর, নুরুল হক, শাহাবউদ্দিন, মাস্টার মীর সরওয়ার সানজারী, নুরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নুর এরশাদ তৈয়ব, মীর মুহাম্মদ জোবাইদুল ইসলাম রনি, মুহাম্মদ আব্দুল নবী, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ আজিম, সুমন, মুহাম্মদ হোসাইন সওদাগর, আমিনুল ইসলাম বাবু, আব্দুল্লাহ আল সুমন, ইমাম হোসাইন(রাঃ) কাফেলা’র সভাপতি মুহাম্মদ আজিজ সিকদার, সাবেক সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।

ওরশ শরীফ আইন শৃঙ্খলা’র দায়িত্বে ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ সদস্য ও এলাকার ইমাম হোসাইন(রাঃ) কাফেলা’র সদস্যরা।

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
01871160190

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট