1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

আর বেঁচে নেই পার্বত্য চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকসুদ আহমেদ।

  • সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ বৃহস্পতিবার( ২০ ফেব্রুয়ারি)২৫খ্রিঃ রাতে রাঙামাটি জেলারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির সিভিল সার্জন (সিএস) ডা.নূয়েন খীসা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন। দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক ও এ,কে,এম মকছুদ আহমেদের ঘনিষ্ঠজন নন্দন দেবনাথ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে রাঙামাটি শহরের কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিনি স্ট্রোক করেছেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে তিনি শেয নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকরা একজন অভিভাবক হারালেন। প্রসঙ্গত, প্রবীণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন । তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলাম। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে ছিলেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন এ,কে,এম মকছুদ আহমেদ।

তার মৃত্যুতে বহু পত্রিকায় সংবাদ প্রকাশিত, সিএইচটি বার্তা, দি কান্ট্রি টুডে পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি,সিএইচটি গ্লোবাল টিভি, প্রভাতী বাংলাদেশ, দৈনিক চট্টগ্রামের খবর, সহ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সংস্থার সদস্য, সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ
গভীর শোক প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট