1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

কক্সবাজারে বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষ; নিহত এক, আহত কয়েকজন

  • সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪১ পঠিত

কক্সবাজার প্রতিনিধিঃ
‎কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে বিমান বাহিনীর সংঘর্ষ হয়েছে। এসময় গুলিতে শিহাব কবির নাহিদ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
‎
‎সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
‎
‎নিহত শিহাব পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
‎
‎সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সুত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে বিমান বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
‎জানা যায়,কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটির সংলগ্ন সমিতি পাড়ায় কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
‎
‎এখন পর্যন্ত এ হামলায় ১৫ জন আহত ও ১ জন নিহ‌তের খবর পাওয়া গে‌ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট