1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

পতেঙ্গা সমুদ্র সৈকতে এসআইকে মা’রধ’র, গ্রে’প্তার দুই

  • সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৭৯ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটের কাছে মোবাইল ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তাকে সংঘবদ্ধ একটি দল মারধর করে। তিনি সেখানে মাদক সেবন ঠেকানোর চেষ্টা করেছিলেন। হামলাকারীরা তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয়। এ ঘটনার পর পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, তদন্তের বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় কিছু যুবক নিয়মিতই পতেঙ্গা সমুদ্র সৈকতে গাঁজা সেবন করে। শুক্রবার রাত ১০টার দিকে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী টহলরত অবস্থায় কিছু যুবককে গাঁজা সেবন করতে দেখেন। তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চায়, এবং সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার কিছুক্ষণ পর ওই যুবকের দল আরও কিছু লোক নিয়ে ফিরে আসে। এসআই ইউসুফ যখন তার টহল গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন তারা তাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করে ‘আপনি তো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই?’ উত্তরের অপেক্ষা না করেই তারা আকস্মিকভাবে তার ওপর আক্রমণ চালায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট