1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

অসচ্ছল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের উদ্বোধন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হো‌সেন।

  • সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৯৭ পঠিত

 

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

নগরীর ছিন্নমূল মানুষের জন্য বিনামুল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগীতায় এই আয়োজন চলবে পুরো রমজান মাসব্যাপী।
নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে এই আয়োজন রোববার বিকেলে উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সেখানে প্রথমদিন প্রায় ছয় শতাধিক মানুষ ইফতার করে। এছাড়াও সিআরবি ও চট্রগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। এছাড়া, এনায়েত বাজার শাহী জামে মসজিদে অসচ্ছল নাগরিকদের মাঝে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত ইফতারের আয়োজন পরিদর্শন করেন মেয়র । এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র তার বক্তব্যে বলেন “বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভাল কাজ করে। সিটি কর্পোরেশন তাদের সব ভাল কাজে পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আশা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও যাতে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ায়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন “সাম্য ও ভ্রাতৃত্বের আহবান নিয়ে প্রতি বছর পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাঙার মুহুর্তে সেই বৈষম্যও ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়াব আমরা। চট্রগ্রামে এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিন ১০০০ মানুষ বিনামুল্যে সেহরি ও ইফতার পাবেন বিপ্লব উদ্যান, সিআরবি সহ বিভিন্ন নিম্ন আয়ের এলাকায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট