1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম

হাবীবুল্লাহ্ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

  • সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২১৭ পঠিত

ঢাকা প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) এলোপাতাড়ি কু*পিয়ে হ*ত্যা করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহি শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে আজ সোমবার (১০ মার্চ) ভোরে এলোপাতাড়ি কুপিয়ে আহতের ঘটনা ঘটে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সাইফুর রহমান ভাড়া বাসায় থাকতেন। ওখানে আত্মীয় পরিচয়ে আরও দুজন কয়েক দিন আগে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তারাই রাতে কোনো একসময় কুপিয়ে তাকে টয়েলেটে আটকিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে দরজা ভেঙ্গে বাইরে আসেন সাইফুর রহমান। তখন অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টার দিকে উত্তরা লেকভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত সাইফুর রহমানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সাইফুর রহমান উত্তরখানের ভাড়া বাসায় একাই থাকতেন। তবে দুদিন আগে ভাইয়ের স্ত্রী ও ভাতিজা পরিচয়ে দুজন ওই বাসায় এসেছিলেন বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি)।

বাসার মালিক ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, দুদিন আগে ভাইয়ের স্ত্রী ও ভাতিজা পরিচয়ে দুজন এসেছিলেন। রাতে তারা সাইফুর রহমানকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাইফুর রহমানের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট