1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে জেলা প্রশাস‌নের ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা।

  • সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৪৬ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা
আজ ১১ মার্চ ২০২৫ খ্রি. তারিখ পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর চকবাজার এবং ২নম্বর গেটস্থ কর্ণফুলি কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চকবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর সার্কেল, চট্টগ্রাম এবং কর্ণফুলি কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাকিব শাহরিয়ার, জনাব তামজীদুর রহমান, জনাব ইজাহারুল আহম্মেদ শিহাব সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, মুদি দোকান, তেলের দোকান, কাঁচা বাজার, ফলের দোকান এবং মাংসের দোকানসমূহে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়, পণ্যের অতিরিক্ত মূল্য গ্রহণ ও মোড়কজাতকরণের যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রয়ের অভিযোগে চকবাজারে ৪টি মামলায় এবং কর্ণফুলী কমপ্লেক্সে ৬টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট